বর্তমানে মহামারীর গ্রাসে গোটা বিশ্ব। Lockdown চলছে দেশ জুড়ে। প্রভাব পড়েছে ক্রীড়া জগতেও , অলিম্পিকের মতো প্রতিযোগিতা পিছিয়ে গেছে এক বছর। আমাদের আইপিএল এর ও এ বছর হবে কি না খবর নেই এখনও। তবে ক্রীড়া ইতিহাসের বিভিন্ন পাতায় এই সময় চোখ বোলানো যেতেই পারে।
এইরকম এক ঘটনা হল এক দিনের ক্রিকেটে Fielding restriction এর প্রবেশ। 1979 সালের আগে পর্যন্ত ফিল্ডিংয়ের নির্দিষ্ট কোনো নিয়ম ছিলো না যদিও এক দিনের ক্রিকেট শুরু হয়েছে 1971 সাল থেকে। কিন্তু বিভিন্ন সময় ক্রিকেট দুনিয়া বিভিন্ন অদ্ভুত ফিল্ডিং সাজানোর সাক্ষী থেকেছে। 1979 সালে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের একটি একদিনের ম্যাচের পর বদলে যায় ইতিহাস । 1979 সালের Benson & Hedges সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলা হচ্ছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে 211 রান করে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের আগে বৃষ্টি চলে আসায় ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্যমাত্রা কমিয়ে করা হয় 47 ওভারে 199 রান। শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল 10 রান , বল করছিলেন ইয়ান বথাম। প্রথম 5 বলে ওয়েস্ট ইন্ডিজ করে 7 রান শেষ বলে দরকার ছিল 3 রান। সিরিজের প্রথম ম্যাচটি ইংল্যান্ড হেরে যাওয়ায় এই ম্যাচ টি তাদের জিততেই হতো। এই সময় ইংল্যান্ড অধিনায়ক মাইক্ ব্রিয়ারলি সাজালেন সেই ফিল্ডিং উইকেট রক্ষক সহ সব ফিল্ডারকে বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন। ওয়েস্ট ইন্ডিজ না পারলো দৌড়ে তিন রান নিতে , না পারলো চার ছয় মারতে। 2 রানে ম্যাচ জেতে ইংল্যান্ড ।
এরপরই ICC নড়েচড়ে বসে ফিল্ডিংয়ের নিয়ম তৈরীর জন্য। ঠিক হয় প্রথম 15 ওভার 30 গজ বৃত্তের বাইরে মাত্র 2 জন ফিল্ডার রাখা যাবে ও তারপর থেকে সর্বোচ্চ 5 জন 30 গজের বাইরে থাকবে। 1980 তে এই নিয়ম প্রথম প্রয়োগ হয় ।
এরপর 1992 র বিশ্বকাপ থেকে সব একদিনের ম্যাচে এই নিয়ম চালু হয় ।
2005 সালে দ্বিতীয় বার নিয়ম পরিবর্তন হয় আসে Power play । মোট তিনটি পাওয়ার প্লে হয় । যার মধ্যে প্রথমটি প্রথম 10 ওভারের এই সময় 2 জন ফিল্ডার 30 গজের বাইরে থাকবে এবং বাকি দুটি পাওয়ার প্লে হয় 5 ওভার করে । এই দুটি পাওয়ার প্লে ই ফিল্ডিং টিম 50 ওভারের মধ্যে যে কোন সময় নিতে পারবে এবং এই সময় 3 জন ফিল্ডার 30 গজের বাইরে থাকবে । বাকি সময় সর্বোচ্চ 5 জন ফিল্ডার 30 গজের বাইরে থাকবে।
এরপর 2008 এ আবার নিয়মের পরিবর্তন হয় এবং বলা হয় দুটি পাওয়ার প্লে র একটি ব্যাটিং টিম নিতে পারবে।
2011 এ আবার নিয়ম পরিবর্তন হয় এবার ঠিক হয় সব পাওয়ার প্লে 40 ওভারের আগে ব্যবহার করতে হবে ও শেষ দশ ওভার 30 গজের বাইরে 5 জন ফিল্ডার থাকবে।
2012 সালে পাওয়ার প্লে র সংখ্যা কমিয়ে 2 করা হয় এবং বাকি সময় 30 গজের বৃত্তের বাইরে ফিল্ডার সংখ্যা 5 জন থেকে কমিয়ে 4 জন করাহয় ।
সর্বশেষ পরিবর্তনটি হয় 2015 সালে যেটি বর্তমানেও চালু আছে অর্থাৎ প্রথম দশ ওভারে 30 গজ বৃত্তের বাইরে দুজন ফিল্ডার থাকবে , পরবর্তী 40 ওভার অবধি 4 জন ফিল্ডার ও শেষ দশ ওভার সর্বোচ্চ 5 জন ফিল্ডার 30 গজের বাইরে থাকবে।
Data: Google,Youtube
Picture:Google


No comments:
Post a Comment